এবার টিসিবির চিনির দামও বাড়লো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এত দিন সংস্থাটি প্রতি কেজি চিনি ৬০ টাকা বিক্রি করতো। এবার টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে।
টিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল রোববার (১৪ মে) সংস্থাটির মাসিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী পরিবার কার্ডধারীদের পণ্য দেওয়া শুরু হবে। এ দফায় টিসিবি প্রতি কার্ডধারীকে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল দেবে। চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ানো হলেও মসুর ডাল আগের মতো ৭০ টাকা কেজি ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দামেই বিক্রি করা হবে।
বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে টিসিবি গত ডিসেম্বরে মসুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছিল। তখন প্রতি কেজি ডালের দাম ৬৫ থেকে বাড়িয়ে করা হয় ৭০ টাকা, আর ৫৫ টাকার চিনির দাম হয় ৬০ টাকা। এখন সেটা ১০ টাকা বাড়ানো হলো। খোলাবাজারে অবশ্য চিনির দামে অস্থিরতা বিরাজ করছে।
টিসিবির বাজার দরের তালিকা বলছে, বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। তবে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরকারিভাবে বাজারে খোলা চিনির দাম নির্ধারণ করে দেয়া আছে খুচরায় প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি ১২৫ টাকা। তবে এ দামে চিনি পাওয়া যায় না বলে ক্রেতাদের অভিযোগ।
এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজারে চিনির দাম বেশ বাড়তি। সে জন্য টিসিবিকেও চিনির দামে সমন্বয় করতে হয়েছে। অন্যান্য পণ্যের দাম আগের মতোই থাকবে
রোববার সকালে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর মেরুল বাড্ডা এলাকার সিরাজ মিয়া মডেল স্কুলসংলগ্ন মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা দেশের ডিলারের দোকান থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






